স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান কুলিয়ারচরে পিকআপ-সিএনজি সংঘর্ষ আহত ৯ লাখাই থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক সহ ৯ জন গ্রেপ্তার। দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-11-2025 07:28:07 pm

উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন পরিস্থিতি সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।


বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও খবর


deshchitro-6adcce89aa2b6-241026092809.webp
আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য

১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে