চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

বসুন্দিয়ায় ভবন ধস: পাল স্টোরের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি, দায়ী ১৫ ফুট গভীর গর্ত

নির্মাণাধীন ভবনের জন্য খোঁড়া ১৫ ফুট গভীর গর্তের কারণেই ধসে পড়ল যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ের সর্ববৃহৎ মুদি দোকান 'পাল স্টোর'-এর দ্বিতল ভবন। গত ৮ নভেম্বর (শনিবার) দুপুর ১টার দিকে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনায় ভবন এবং দোকানে থাকা মূল্যবান মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান কর্তৃপক্ষ।স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বসুন্দিয়া মোড়ে পাল স্টোর-এর দ্বিতল ভবনটির পাশেই একটি নতুন ভবন নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে প্রায় ১৫ ফুট গভীর করে মাটি খোঁড়া ছিল। ধারণা করা হচ্ছে, এই গভীর গর্তের কারণে মাটির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়।দুপুর ১টার দিকে হঠাৎ বিকট শব্দে পাল স্টোরের দ্বিতল ভবনটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানের পূর্ব ও পশ্চিম পাশের দেয়াল এবং দুই তলার ছাদসহ পুরো কাঠামোটি একেবারেই ধসে যায়। তবে ঘটনার সময় দোকানের অভ্যন্তরে কোনো মানুষ চাপা না পড়ায় কোনো প্রাণহানি ঘটেনি।

ক্ষতিগ্রস্ত দোকানের পরিচালক পরেশ পাল সংবাদমাধ্যমকে জানান, ভবন এবং দোকানে থাকা বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ মালামাল ধ্বংস হয়ে যাওয়ায় তাদের প্রায় অর্ধকোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি এই দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যশোর ফায়ার সার্ভিস ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সঙ্গে সঙ্গে মালামাল উদ্ধারের কাজ শুরু করেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখেন।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মানিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন,প্রাথমিক তদন্তে আমাদের ধারণা, ক্ষতিগ্রস্ত ভবনের পাশে অপর একটি ভবন নির্মাণের জন্য যে ১৫ ফুট গভীর গর্ত দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছিল সেটাই এই ধসের প্রধান কারণ।ঘটনাস্থল পরিদর্শন করেছেন বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস এবং বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফজলুল হক।

আরও খবর