তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

গণমাধ্যমের অগ্রযাত্রায় লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হলো।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন'র ১৩ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। 


রবিবার (৯ নভেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে এ কমিটি ঘোষনা করেন সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ।


এসময় সংগঠনের উপদেষ্টা নুরুল আলম কোম্পানী সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।


সাইফুল ইসলাম (এশিয়ান টেলিভিশন) সভাপতি, মোঃ আলমগীর (দৈনিক প্রতিদিনের কাগজ) সাধারণ সম্পাদক ও এম, দলিলুর রহমান (দৈনিক জনবাণী) কে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।


এছাড়া কমিটিতে সহ-সভাপতি রাকিব ইবনূর ইমন (দৈনিক পূর্বকোন), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ সেলিম উদ্দীন (দৈনিক আমার দেশ), অর্থ বিষয়ক সম্পাদক- নাজিম উদ্দীন রানা (দৈনিক যুগান্তর), দপ্তর- প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ মিজান (দৈনিক অভয়নগর), আইন বিষয়ক সম্পাদক- এড.নয়ন দেবনাথ (দৈনিক বাংলার সংবাদ)।


কমিটির সদস্যরা হলেন, ইসমাইল হোসেন সোহাগ (দৈনিক বাংলাদেশ সমাচার), মোঃ কলিম উল্লাহ (দৈনিক দিন প্রতিদিন), মুন্সী শাহাব উদ্দীন (দৈনিক একুশের বাণী), মোঃ রিয়াদ (দৈনিক আজকের বসুন্ধরা) ও বেলাল হোসেন আবীর (দৈনিক আলোকিত সকাল)।


সংগঠনের নব-নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন- আমরা গণমাধ্যম কর্মী, আমাদের কাজ হচ্ছে দেশ ও মানুষের স্বার্থে কাজ করা, সে লক্ষ্যে বস্তুনিষ্ঠ সংবাদ তৈরিতে আমরা বদ্ধ পরিকর, আমাদের সকল কর্মকান্ড হবে জনকল্যাণকর।


তিনি আরও বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতা নিরসনে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করায় আমার কাজ। আমি চেষ্টা করব সংগঠনকে সর্বোচ্চ দেয়ার, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

আরও খবর