তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

দন্ত চিকিৎসা সেবার যাত্রা শুরু হলো লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ নভেম্বর মঙ্গলবার  থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহুল প্রত্যাশিত দন্ত চিকিৎসা সেবা। স্থানীয় জনগণের মৌখিক ও দন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী। প্রথম রোগী হিসেবে চিকিৎসা গ্রহণ করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন। চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জেন ডাঃ টিং মে এবং মেডিকেল টেকনোলজিস্ট ( ডেন্টাল)   জনাব অজয়।

স্থানীয় এক শিক্ষক এই প্রতিবেদককে জানান, 

 “এতদিন লোহাগাড়ার মানুষকে দাঁতের উন্নত  চিকিৎসার জন্য শহরে যেতে হতো। এখন থেকে এখানেই মানসম্মত দন্ত চিকিৎসা পাবেন সবাই। এটি আমাদের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত।এটি লোহাগাড়ার মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এখন আর দাঁতের সমস্যায় শহরে দৌড়াতে হবে না।”

স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এই সেবার মাধ্যমে লোহাগাড়ায় মৌলিক স্বাস্থ্যসেবার পরিধি আরও এক ধাপ এগিয়ে গেল।



আরও খবর