বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

পবিপ্রবিতে ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন ও সার্জিক্যাল কিট বক্স বিতরণ

 ‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের জন্য “ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন-২০২৪” এবং সার্জিক্যাল কিট বক্স বিতরণ অনুষ্ঠান গতকাল (১১ নভেম্বর) সকালে অনুষদীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও এক বার্তায় ইন্টার্ন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোযোগী থেকে ভবিষ্যৎ পেশাজীবনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ও বেসিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন অর রশিদ। তিনি শিক্ষার্থীদের ইন্টার্নশিপকালীন সময়কে বাস্তব জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ডিন ও ইন্টার্নশিপ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। এ সময় বক্তব্য দেন এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম, ইন্টার্নশিপ কমিটির সদস্য প্রফেসর ড. আলী আজগর এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. একেএম মোস্তফা আনোয়ার।

‎শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল জাবের ও হুমায়রা জাহান দিশা। অনুষ্ঠানে অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টার্নশিপ কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মো. সেলিম আহাম্মদ।

আরও খবর