ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

কক্সবাজারে স্বামী হত্যার পলাতক আসামি রুমি অবশেষে আটক

কক্সবাজারের পেকুয়ায় মোঃ রিদুয়ান এর সাথে প্রায় দেড় বছর পূর্বে আসামী রুমি আক্তার(২৫) এর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই অশান্তি ও কলহ বিরাজমান ছিল।


সূত্র জানায়, ২০২২ সালের ২৮ আগস্ট অনলাইনে লুডু খেলা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রুমি আক্তার এবং তার মা-বাবা ও ভাই তাদের প্রতিবেশী মোঃ মালেক (৪৬)কে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে।


রুমি আক্তারকে উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম এজাহারনামীয় আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছিল।


কিন্তু গত ১৭ অক্টোবর রুমি আক্তার জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয় এবং কথিত প্রেমিকদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। রুমি আক্তারের সাথে তার স্বামীর এসব বিষয় নিয়ে প্রায় সময়ই ঝগড়া ও দাম্পত্য কলহ লেগেই থাকত।




দাম্পত্য কলহের জের ধরে গত ২৭ ডিসেম্বর রাতে রুমি আক্তার তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে খাটের উপর কম্বল দিয়ে ঢেকে রেখে বাইরে হতে দরজা বন্ধ করে পালিয়ে যায়।


পরদিন আনুমানিক সকাল সাড়ে ১১ টায় ভিকটিমের মা-বাবা এবং আত্মীয় স্বজন উক্ত ঘর হতে ভিকটিমকে মৃত অবস্থায় উদ্ধার করেন।


এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে পেকুয়া থানায় একজন জন নামীয় এবং অজ্ঞাতমনামা আরও ৮/১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-১৯, তারিখ ৩১ ডিসেম্বর ২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।


হত্যাকান্ডের ঘটনাটি নিয়ে র‌্যাব-৭ উক্ত মামলার এজাহারনামীয় একমাত্র আসামী রুমি আক্তারকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও ছায়া তদন্ত অব্যাহত রাখে।


নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭ জানতে পারে আসামী রুমি আক্তার চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন মিঠাছড়া এলাকায় একটি ফ্লাট বাড়িতে অবস্থান করছে।


উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল গত ১১ জানুয়ারি রাত সাড়ে ১১ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রুমি আক্তারকে আটক করতে সক্ষম হয়।


সে পেকুয়া উপজেলার বাজারপাড়ার মৃত মোঃ তাজুর মেয়ে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী রুমি আক্তার স্বীকার করে যে, দাম্পত্য কলহের জের ধরে সে তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।


র‌্যাব-৭ জানায়,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর