চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

বেনাপোলে ইছামতী নদীর পাড় থেকে নবজাতক শিশু উদ্ধার

বেনাপোলে ইছামতী নদীর পাড় থেকে নবজাতক শিশু উদ্ধার যশোরের বেনাপোল পৌরসভার গাজীপুর ও নামাজ গ্রামের মাঝে অবস্থিত ইছামতী নদীর পাড় থেকে এক নবজাতক শিশু উদ্ধার করা হয়। বুধবার (১২ নভেম্বর) সকালে গাজীপুর পশ্চিম পাড়া এলাকার মানুষ শিশুটিকে ইছামতী নদীর পাড়ে পড়ে থাকতে দেখে। সেখানে বসবাসকারী আলী হোসেন কালু নামের একটি পরিবারের লোকজন সাহসিকতার সাথে শিশুটিকে উদ্ধার করে আপাতত তাদের কাছে রাখে। স্থানীয়রা বেনাপোল পৌরসভায় জানালে,পৌর কার্যালয়ের দায়িত্বে থাকা প্রশাসক এবং শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান ঘটনাস্থলে পৌছে শিশুটি'র খোঁজ-খবর নেন এবং খাবার-দাবার ও প্রয়োজনীয় পোশাক-আশাক প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান জানান, নবজাতকের স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে খোজ খবর নেওয়া হয়,চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটি সুস্থ আছে। আপাতত প্রশাসনের মনিটরিং ও আর্থিক সহায়তায় উদ্ধারকারী পরিবারের কাছে নবজাতক শিশুটি আছে। পরবর্তীতে উপজেলা শিশু কল্যান বোর্ডের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে বেনাপোল পোর্টথানা পুলিশের এস আই মানিক কুমার সাহা জানিয়েছেন,ওই এলাকায় বসবাসকারী দত্বক আলী হোসেন কালু(৪৮) পিতা-মো. ছিদ্দীক, মাতা-মোছা. নুরজাহান খাতুন, সাং-গাজীপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর অত্র থানায় হাজির হয়ে এই মর্মে জানায় যে, বুধবার(১২ নভেম্বর) সকাল ৭ টার দিকে তার বসত বাড়ীর পার্শ্বে বাশ বাগানের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আলী হোসেন ও তার স্ত্রী মোছা. নারগিস বেগম সহ স্থানীয় লোকজন উক্ত বাশ বাগানের মধ্যে গিয়ে দেখতে পায় একজন পাগলী(বুদ্ধি প্রতিবন্ধি) মহিলা শুয়ে আছে এবং পাশে তার নবজাতক সন্তান পড়ে আছে। তখন আলী হোসেনের স্ত্রী সহ আশে পাশের লোকজন মিলে বস্ত্রহীন পাগলীর শরীরে কাপড় পরিয়ে বাচ্চার নাড়ি কাটা হয়। পরবর্তীতে পাগলী তার বাচ্চার মুখ দেখে বাচ্চাকে রেখে উক্ত স্থান হতে অজ্ঞাতস্থানে চলে যায়। অনেক খোজাখুজি করে পাগলীকে কোথাও খুজে না পেয়ে বাচ্চাটিকে তাদের(আলী হোসেন কালু) হেফাজতে রাখে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবক মোঃ তহিদ, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, ৮৯১ এর সাধারণ সম্পাদক মোঃ লিটন প্রমুখ।
আরও খবর