লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

আশাশুনিতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন


আশাশুনিতে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহ দিতে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস ও উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে সরিষা, গম, সূর্যমুখী, পেয়াজ ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়।


অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ৫০০ সরিষা চাষি ও ১০ জন সূর্যমুখী চাষিকে ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার এবং এক কেজি করে উন্নত মানের বীজ বিতরণ করা হয়।


বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, সাতক্ষীরার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মো. জামাল উদ্দীন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মণ্ডল, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ।


উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ বলেন, “সরকারের এই প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে এবং সরিষাসহ অন্যান্য রবি ফসলের চাষে নতুন উদ্দীপনা জোগাবে।”


স্থানীয় কৃষকরাও জানিয়েছেন, এই উদ্যোগে তাঁরা আগামী মৌসুমে আরও বেশি জমিতে সরিষা ও সূর্যমুখী চাষে আগ্রহী হবেন।


এ সময় বক্তারা কৃষিতে প্রযুক্তি, সঠিক বীজ ও সার ব্যবহারের গুরুত্ব তুলে ধরে উৎপাদন বাড়াতে সবাইকে উৎসাহিত করেন।

Tag
আরও খবর