তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

আইনজীবী সহকারী আনোয়ার হোসেন এর বড় মেয়ে আফিফা সোলতানার গৌরবময় সাফল্য।

 আইনজীবী সহকারী  আনোয়ার হোসেনের বড় মেয়ে আফিফা সোলতানার গৌরবময় সাফল্য। 

মুন্সি শাহাব উদ্দীন  চট্টগ্রাম। 

আইনজীবী সহকারী  আনোয়ার হোসেনের বড় মেয়ে আফিফা সোলতানা সম্প্রতি বি.বি.এ (ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করেছেন। পরিশ্রম, নিষ্ঠা ও ধৈর্যের মাধ্যমে অর্জিত এই সফলতা আফিফার জীবনের এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার তার চূড়ান্ত পরিক্ষার  ফলাফলের  তালিকা প্রকাশিত হয়।

নিজের এই অর্জন সম্পর্কে আফিফা সোলতানা  বলেন,

 “আমার বাবা-মা,  ভাই বোন ও শিক্ষকদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। আমি ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।”

কন্যার এমন সাফল্যে আবেগাপ্লুত পিতা  আনোয়ার হোসেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,

 “আফিফার এই অর্জন আমাদের পরিবারের জন্য এক পরম আনন্দের বিষয়। সে সবসময় মনোযোগী ও পরিশ্রমী ছিল। আমি তার ভবিষ্যৎ জীবনের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি— যেন সে আরও উচ্চ শিখরে পৌঁছাতে পারে এবং সমাজের কল্যাণে কাজ করতে পারে।”

পরিবার, শিক্ষক ও আত্মীয়স্বজন সবাই আফিফাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

উল্লেখ্য যে,  আনোয়ার হোসেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের অন্তর্গত ধলিবিলা মাঝির পাড়ার মৃত আবুল খায়েরের পুত্র। আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সাতকানিয়া আদালতে আইনজীবী সহকারী হিসাবে নিষ্ঠার সহিত কাজ করে আসছেন।  আফিফা সোলতানা তার কন্যাদের মধ্যে বড়। তার অন্য মেয়ে  আকলিমা সোলতানা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এম বি বি এস এ অধ্যায়নরত আছেন। সে সকলের কাছে দোয়া চেয়েছেন। 




আরও খবর