দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বগুড়ার শেরপুর অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা : ৩ যুবককে পুলিশে সোপর্দ

আব্দুল মোমিন শেরপুর বগুড়া 
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করে ৩ জন ছিনতাইকারী আটক করেছে। পরে তাদের মারপিট করে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে।

এই ঘটনায় অটোভ্যান চালক শাহ আলম বাদি হয়ে ৪ জনের নামে মামলা দায়ের করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা এলাকার মওলা ফকিরের ছেলে সাজু ফকির (২৪), ইউনুছ আলীর ছেলে জীবন রহমান (২৬), জেল হোসেনের ছেলে সোহানুর রহমান সম্রাট (২০)। এছাড়া তাদের আরেক সহযোগী শামীম ফকির (৩০) নামে একজন ছিনতাইকারী পালিয়ে যায়।
গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোভান চালক ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম বলেন, রাত অনুমান সাড়ে ৯টার দিকে ধুনট বাজার থেকে সাজু ও জীবন শেরপুরের শালফা যাওয়ার কথা বলে তার অটোভ্যান ভাড়া নেয়।

বোয়ালকান্দি ব্রিজের নিকট পৌঁছলে তারা সেখানে থামতে বলে। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা সম্রাট ও শামীম এসে ভ্যানচালক শাহ আলমকে মারপিট করে গলায় চাকু ঠেকিয়ে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটো ভ্যানের পিছু ধাওয়া করে গজারিয়া তিনমাথায় তাদের ৩ জন কে আটক করে।
পরে উত্তেজিত জনতা তাদের মারপিট করে পুলিশে খবর দেয়। পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, গ্রেফতারকৃতদের নামে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ১ মিনিট আগে