কুড়িগ্রাম জেলার উলিপুর স্টেডিয়ামে জুলাই ঐক্য পরিষদের আয়োজনে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উলিপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় উলিপুর লালদল ক্রীড়া সংঘ ২-১ গোলে নাগেশ্বরী ক্রীড়া পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী তাসভীর উল ইসলাম।
এসময় উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টে চিলমারী,ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, উলিপুর উপজেলা ও কচাকাটা থানার মোট ৮টি ফুটবল টিম অংশ গ্রহণ করে।#
১ ঘন্টা ১৮ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
২ ঘন্টা ২০ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ ঘন্টা ২২ মিনিট আগে
৫ ঘন্টা ৫০ মিনিট আগে