ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

উলাশী ইউনিয়নে উঠান বৈঠক: ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার

উলাশী ইউনিয়নে উঠান বৈঠক: ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় লক্ষ্যে ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি কর্তৃক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ১নং ওয়ার্ডের উলাশী হাইস্কুল প্রাঙ্গণে এ উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি জনসমাবেশের রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন, “শার্শার মানুষ পরিবর্তন চায়, চায় উন্নয়ন, শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ। ধানের শীষ বিজয়ী হলে এ এলাকার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন ঘাটতি পূরণ হবে।” উঠান বৈঠকের সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান নেদা। সভাপতি তার বক্তব্যে বলেন, “উলাশী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও ভোটারদের সম্পৃক্ত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। বক্তারা অবাধ-নিরপেক্ষ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মফিকুল হাসান তৃপ্তি উলশী ইউনিয়নের ঐতিহাসিক খালের কথা উল্লেখ করে বলেন। এই উলশী ইউনিয়নের খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কাটেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও কৃষির উন্নয়নের স্বার্থে তিনি স্বশরীরে এসে এই খাল কাটার কাজের উদ্বোধন করেন এবং শ্রমিকদের সঙ্গে মাটিও কাটেন। এ খাল আমাদের ইতিহাসের অংশ—উন্নয়নের প্রতীক। অনুষ্ঠান উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন আইনবিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোনায়েম হোসেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি মোঃ সাহাবুদ্দিন জয়েন্ট সেক্রেটারি মোঃ মেহেরুল্লাহ শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু । বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠক শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
আরও খবর







deshchitro-6a58e28f02aee-160726075423.webp
শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে