কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লালপুরে জেনাসের উদ্যোগে সহীহ কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর জান্নাতুল মাওয়া কেন্দ্রিয় জামে মসজিদে উদ্বোধনী অনুষ্ঠানে, জেনাস সবার জন্য সহীহ কোরআন শিক্ষা এই শ্লোগানকে সামনে রেখে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশ ন (জিএসডিও) এর উদ্যোগে কোমলমতি শিশুদের সহীহ কোরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও বিনামূল্যে আরবী বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ শে নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নাধীন মহারাজপু জান্নাতুল মাওয়া কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে জেনাস সংস্থার ফান্ড ম্যানেজমেন্ট সেক্রেটারী জনাব মো: আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আলোচক চ্যানেল ২৪ ও বিলমাড়ীয়া কোরআন একাডেমির মুহতামিম জনাব মাওলানা মো: আবু হানিফ আজাদী। সভাপতিত্ব করেন মহারাজপুর জান্নাতুল মাওয়া কেন্দ্রিয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মো: আরিফুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ও অত্র মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব মাজেদুল ইসলাম, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব সালাহ্ উদ্দীন ও জেনাস সংস্থার শিক্ষা সম্পাদক হাফেজ মো: সোয়াইফ আহমেদ। অনুষ্ঠানে সহীহ কোরআন শিখতে আগ্রহী অত্র মহল্লার কোমলমতি ছেলে-মেয়ে, অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মো: আব্দুস সালাম। উল্লেখ্য যে, জেনাস স্যেসাল ভেলপমেন্ট অরগানাইজেশন একটি অরাজনৈতি, অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান তৈরীতে সহায়তা প্রদান ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
Tag
আরও খবর