আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

ফিয়ারলেস মেধাবৃত্তি পরীক্ষা

১ম বারের মতো ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফিয়ারলেস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বারইয়ারহাট আইডিয়াল স্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মেহেদীনগর এলাকার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কোন রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন এলাকার গুণীজন, শিক্ষক-শিক্ষিকা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজকর্মী, চাকুরিজীবী, প্রবাসীসহ ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের পরিচালকরা জানান, মেহেদীনগর গ্রামের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, মেধাবৃত্তি পরীক্ষা শুধুমাত্র পরীক্ষা নয়; বরং শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই, সৃজনশীল চিন্তা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার চেতনাকে শক্তিশালী করার একটি ধারাবাহিক প্রয়াস।

প্রসঙ্গত, ২০২৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দুস্থদের সহযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা মানবিক কাজ করে আসছে।

Tag
আরও খবর



deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে