বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

অ্যান্টিবায়োটিকের সঠিকব্যবহারে সচেতনতামূলক সভা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার এবং এর অপব্যবহার রোধে নাটোরের লালপুরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার আব্দুলপুর বাজারে ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে জেলা ঔষধ প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্দুলপুর বাজারের ওষুধের দোকান মালিক, ড্রাগ লাইসেন্সধারী ও ফার্মেসি কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় আব্দুলপুর বাজারের বিডিএস-এর সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও মোহাব্বত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলার বিডিএস-এর সাধারণ সম্পাদক মৌসুম আলম খান। সভায় প্রধান অতিথি ঔষধ প্রশাসনের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম বলেন, অ্যান্টিবায়োটিক একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী ওষুধ হলেও এর ভুল ব্যবহার জনগণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক হুমকিতে পরিণত হয়েছে, যা অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহারের ফলে আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি ফার্মেসিগুলোকে চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা আরও বলেন, সাধারণ সর্দি, কাশি, ভাইরাসজনিত জ্বর বা ব্যথায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ কার্যকর নয় এবং এসব ক্ষেত্রে ওষুধ বিক্রি করলে রোগীর ক্ষতির পাশাপাশি ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক কাজ না করার আশঙ্কা তৈরি হয়। তাই গ্রাহকদের যথাযথ পরামর্শ দিতে ফার্মেসি কর্মীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় ফার্মেসি মালিকরা অ্যান্টিবায়োটিক বিক্রিতে আইন মেনে চলা, প্রেসক্রিপশন যাচাই, সঠিক তথ্য প্রদান এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় সভার অতিথি ও আয়োজকরা বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ফার্মেসি মালিকরা যদি নিয়মনীতি মেনে চলে, তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধে বড় ভূমিকা রাখা সম্ভব। এ দিন সভা শেষে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি করিমপুর গেট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুলপুর বাজারে গিয়ে শেষ হয়। এদিন সর্বশেষ সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরণের আরও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের অঙ্গীকার করা হয়।
Tag
আরও খবর