শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন খুচরা সার বিক্রেতাগণ। ঝিনাইগাতী উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৩ নভেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার সাত ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ নিয়মিত সার বিক্রি করে আসছে উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ জন খুচরা সার বিক্রেতা। কিন্তু গত ১৬ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত খুচরা সার ব্যবসায়ীদের কার্যক্রম চালু থাকবে। এরপর তাদের ক্রয়-বিক্রয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এতে খুচরা সার বিক্রেতাদের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
খুচরা সার বিক্রেতারা আরও জানান, বহু বছরের ব্যবসায় কৃষকদের কাছে তাদের ২৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত পাওনা রয়েছে। একই সঙ্গে ব্যাংক, এনজিও, বিভিন্ন কোম্পানি ও মহাজনের কাছেও তাদের উল্লেখযোগ্য পরিমাণ ঋণ রয়েছে। ব্যবসা বন্ধ হয়ে গেলে এসব পাওনা আদায় ও ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। এছাড়াও জীবন-জীবিকা আয়-রোজগারও কঠিন হয়ে পড়বে।
মানববন্ধনে আরও বলা হয়, খুচরা সার বিক্রেতা ব্যবস্থা তুলে দিলে কৃষক পর্যায়ে সার সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এবং সামগ্রিক কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই প্রণীত সার নীতিমালা ২০২৫ বাতিল করে পূর্বের নীতিমালা অনুযায়ী খুচরা সার বিক্রেতা ব্যবস্থা বহাল রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ঝন্টু এবং কার্যকরী সদস্য আব্দুল আলী প্রমুখ।
৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯ ঘন্টা ১১ মিনিট আগে
১০ ঘন্টা ৪ মিনিট আগে
১০ ঘন্টা ১৭ মিনিট আগে