দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে গনশুনানি

প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে গনশুনানি

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আলাউদ্দিন মার্কেট চত্বরে, বেড়ে চলা প্লাস্টিক দূষণ রোধে গন শুনানি অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (২৪ নভেম্বর)সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউপি সদস্য রবিউল ইসলাম এর সভাপতিত্তে ইয়ুথ ফর সুন্দরবন এর আয়োজনে বেসরকারি সংস্থা রূপান্তরের সহযোগিতায় সভায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল- হুদা, ও সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (ফয়সাল), সাতক্ষীরা রেঞ্জের ইকো সুন্দরবনের ডিস্টিক কো-অর্ডিনেটর গোলাম কবরিয়া, ইযুথফর সুন্দরবনের সভাপতি আশিক, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, মোস্তাকিম ইসলাম রোহানী, পরিবেশ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সামিয়া আফরিন, ইযুথফর সুন্দরবনের সদস্য রাজিয়া সুলতানা প্রমুখ।

বক্তারা জানান, নদী-খাল, চিংড়িঘের ও সুন্দরবনের প্রবেশমুখে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক জমে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এতে বিভিন্ন মাছ, কাঁকড়া, বণ্য প্রাণী ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।

সভায় প্লাস্টিক ব্যবহার কমানো, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং স্থানীয়ভাবে সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় আরো বলা হয়, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে প্রশাসন, ব্যবসায়ী, জেলে, পর্যটক ও স্থানীয় জনগণের যৌথ ভূমিকা অপরিহার্য। 

সভা শেষে প্লাস্টিকমুক্ত বুড়িগোয়ালিনী গড়তে বিভিন্ন সচেতনতা কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে। 

ছবি- শ্যামনগরে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে গনশুনানি


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১০ মিনিট আগে