তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ক্যান্সার আক্রান্ত সাংবাদিক সোহাগের খোজ খবর নিলেন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন।

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার আক্রান্ত সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগের পাশে নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে মূলধারার সাংবাদিক সংগঠন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন।


সোমবার (২৪ নভেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নয়াপাড়াস্থ অসুস্থ সাংবাদিক সোহাগের গ্রামের বাড়িতে গিয়ে এসোসিয়েশনের নেতৃবৃন্দরা তার চিকিৎসার খোজখবর নেন, এ সময়  নগদ ৩৫ হাজার টাকার নগদ অর্থ  সহায়তা প্রদান করা হয়।


লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশনের এই মানবিক পদক্ষেপ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। সমাজের বিত্তবানদেরও এই ধরনের  অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দরা।


এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া জার্নালিষ্ট এসোসিয়েশন'র উপদেষ্ঠা নুরুল আলম কোম্পানি, সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম, দলিলুর রহমান, অর্থ-বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যকরী সদস্য রিয়াদ হোসেন, চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন, ইউপি সদস্য জয়নাল আবেদীন, এমচর হাটের ব্যবসায়ী ডা: রেজাউল করিমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এছাড়াও ক্যান্সার আক্রান্ত এই বরেন্য সাংবাদিক এর জন্য চিকিৎসা সহায়তা পাঠাতে নিছের বিকাশ/নগদ নাম্বারে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে 

নগদ/বিকাশ: +880 1832-368656

Tag
আরও খবর