ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

ইসলামপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে চলছে 'অসুস্থ রাজনীতি'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত সম্ভাব্য প্রার্থীকে 'অসুস্থ' আখ্যা দেওয়াসহ অসুস্থ রাজনীতি করা হচ্ছে মর্মে অভিযোগ তোলছেন স্থানীয় বিএনপি নেতারা।

বিএনপি নেতাদের অভিযোগ, দলের মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে 'অসুস্থ' আখ্যা দিয়ে একটি পক্ষ এলাকায় অসুস্থ রাজনীতির মাধ্যমে দলের সম্ভব্য প্রার্থীর বিরুদ্ধে ঢালাওভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। 

দলীয় সূত্রে জানা যায়, ইসলামপুর আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি ছাড়াও মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ এস এম আব্দুল হালিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ব্যবসায়ী শরিকুল ইসলাম ফরহাদ খান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবীণ রাজনৈতিক ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মাঝে বইছে উচ্ছ্বাস আর উদ্দীপনা। গণসংযোগ, মিছিল ও সমাবেশে নেতা-কর্মীসহ জনস্রোত লক্ষণীয়। 

অপরদিকে, কেন্দ্রের ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমের অনুসারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এতে সুলতান মাহমুদ বাবুকে বিষোদগার করাসহ তাঁকে ঘিরে নানা প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠছে। 

অনুসন্ধানে জানা গেছে, গত ৩ নভেম্বর কেন্দ্র থেকে ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মনোনয়ন পরিবর্তন করা হবে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভিডিও আপলোড করেন বিএনপি নেতা এ এস এম আব্দুল হালিম।

নিজের ফেসবুক আইডি থেকে আপলোড করা ওইসব ভিডিও বার্তায় মনোনয়নবঞ্চিত এ এস এম আব্দুল হালিম বলেন, মনোনয়নের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এতে আমার নাম না থাকায় আমি দুঃখিত হয়নি। কারণ, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সুতরাং আমার পক্ষেই এই মনোনয়ন আসবে। এ ছাড়া অপর একটি ভিডিও বার্তায় আব্দুল হালিম বলেন, 'আমাকে ব্যতিত অন্য কাউকে মনোনয়ন দিলে জনগণ সেটা প্রত্যাখ্যান করবে।' 

এরপর মনোনয়ন পরিবর্তনের দাবিতে আব্দুল হালিমের অনুসারীরা বিক্ষোভ মিছিল, কাফনের কাপড় পরে অবস্থানসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এসব কর্মসূচি থেকে সুলতান মাহমুদ বাবুকে নানা তকমায় আখ্যায়িত করা হয়। এনিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা অভিযোগ করে জানান, মনোনয়ন পরিবর্তনের দাবির নাম ভাঙিয়ে সুলতান মাহমুদ বাবুর বিরুদ্ধে নানা কল্পকাহিনী ছড়ানো হচ্ছে। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী হওয়ায় এ আসনে ১৯৯১ সাল থেকে সবগুলো নির্বাচনে দল তাঁকেই প্রার্থী করেছে। তাঁর নেতৃত্বে এখানকার বিএনপি ঐক্যবদ্ধ। কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে একটি পক্ষ সুলতান মাহমুদ বাবুর বিরুদ্ধে এক-এগারোর সংস্কারপন্থী, অসুস্থ, বয়স্ক, ২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে উন্নয়ন না করাসহ নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে মনোনয়নবঞ্চিত আব্দুল হালিমের অনুসারীরা।'

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম বলেন, ’আশা রাখি, চূড়ান্ত মনোনয়ন দল আমাকেই দেবে। সেজন্যই হতাশ না হতে ভিডিও বার্তায় নেতা-কর্মীসহ এলাকাবাসীকে আশ্বস্ত করেছি। কারো বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে না। বরং এলাকার সর্বস্তরের জনগণ আমার মনোনয়নের জন্য  দাবিতে নানা কর্মসূচি পালন করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ঠিক নয়।'

Tag
আরও খবর