ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

বুধবারের মধ্যেই গণভোটের গেজেট: আইন উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-11-2025 07:41:58 am

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের ভোটের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী এবার ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে গণভোটে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট স্বতন্ত্র ও ভিন্ন রঙের হবে। আজ বা আগামীকালের মধ্যেই এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে বলে তিনি জানান।


মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ–২০২৫ চূড়ান্ত অনুমোদন পায়।


আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের দিনই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ বিশেষ পেশা নিয়োজিত ব্যক্তি বা ভোটকেন্দ্রে যেতে অক্ষম নাগরিকদের সাংবিধানিক অধিকার প্রয়োগে সহায়তা করবে।


তিনি জানান, সরকার তিন মাস ধরে গণভোট বিষয়ে ব্যাপক প্রচার চালাবে। প্রচারে নির্বাচন কমিশন (ইসি), সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং অংশ নেবে। এর উদ্দেশ্য—ভোটারদের গণভোটের প্রক্রিয়া, গুরুত্ব এবং পোস্টাল ব্যালট ব্যবহারের নিয়ম সম্পর্কে সচেতন করা।


আইন উপদেষ্টা আরও জানান, জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন হবে—


‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার–সংক্রান্ত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?’

উত্তর দিতে হবে হ্যাঁ / না।


ব্যালটে যে প্রস্তাবগুলো থাকবে—


ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠিত হবে।

খ. আগামী সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে, এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন আবশ্যক হবে।

গ. সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারসহ আরও ৩০টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর আগে, ১৩ নভেম্বর ঘোষণা করেছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর