দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নাসিরনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

 :


“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন মাঠ প্রাঙ্গণে এক র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করা হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সামিউল বাছির। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সিনিয়র কর্মকর্তা ফাহিমুল আরেফিন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, নাসিরনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসমত আলী এবং নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম চৌধুরী কামাল। এছাড়া সফল খামারি জুনেরা খাতুনসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


বক্তারা জানান, এবার প্রথমবারের মতো জেলা ও উপজেলা পর্যায়ে সারাদেশে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হচ্ছে। সপ্তাহজুড়ে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, দেশীয় জাতের প্রদর্শনী, আধুনিক প্রযুক্তি স্টল, সেমিনার, কর্মশালা ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিই এ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, “মানুষ আগে ঘাস লাগানোর কথাও ভাবত না, এখন অল্প জমিতে বেশি ঘাস উৎপাদনের প্রয়োজন হচ্ছে।”


অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভজিত পাল। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে নাসিরনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১২ মিনিট আগে