বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

লাখাইয়ে সার ডিলার নিয়োগ সংক্রান্ত নীতিমালার অবহিতকরন কর্মশালা।

লাখাইয়ে সার ডিলার নিয়োগ সংক্রান্ত নীতিমালার অবহিতকরন কর্মশালা। সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা -২০২৫ অবহিতকরন কর্মশালা বুধবার (২৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম। উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে আয়োজিত কর্মশালায় আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলার বিসিআইসি ও বিএডিসি এর ২০ জন ডিলার, খুচরা ডিলার গন। অবহিতকরন কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ এর বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক আক্তারুজ্জামান বলেন লাখাই উপজেলার নিবন্ধিত ২০ জন ডিলার থেকে যাচাই-বাছাই করে ও সমন্বয় সাধন করে প্রতি ইউনিয়ন এর প্রতি ৩ টি ওয়ার্ডে একজন করে মোট ৫৪ টি ওয়ার্ডের জন্য ১৮ জন ডিলার নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সকল নিয়োগ প্রক্রিয়া ডিলারকে সংসলিষ্ট ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা হতে হবে। এ নিয়োগ প্রক্রিয়ায় নীতিমালার আলোকে প্রয়োজনীয় শর্ত পুরন সাপেক্ষে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত করা হবে। ডিলার নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির নামে একটির বেশি ডিলারশীপ থেকে থাকলে বা তথ্যে কোন অসংগতি পরিলক্ষিত হলে তা বাতিল বলে গন্য হবে। ইতিপূর্বেকার খুচরা ডিলার এর কোন নিয়ম কার্যকর থাকবেনা। আগামী মার্চ মাসের মধ্যে খুচরা ডিলার গন তাদের জামনত ফেরত নিতে হবে এবং এর পর তারা সার ব্যবসা করতে পারবেন না। এ বিষয়ে সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাস অনুপ বলেন নীতিমালা অনুযায়ী সার ডিলারদের সমন্বয় সাধন করে ১৮ জন নিয়োগ দানের প্রক্রিয়া গ্রহণ করা হবে। তিনি আরোও নতুন নীতিমালা অনুযায়ী কোন ডিলার পর পর ২ মাস বা বছরে ৩ মাস তাদের নামে বরাদ্দকৃত সার উত্তোলন করতে ব্যর্থ হলে সে ডিলার এর নিয়োগ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
Tag
আরও খবর