আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

লাখাইয়ে প্রবীণ মুরুব্বি, বিএনপির সাবেক সহসভাপতি ও উপদেষ্টা আবদুল হক এর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক।

লাখাইয়ে প্রবীণ মুরুব্বি, বিএনপির সাবেক সহসভাপতি ও উপদেষ্টা আবদুল হক এর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক। লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব,প্রবীণ মুরুব্বি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুন এর পিতা আবদুল হক (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজিউন। তিন মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র সন্তান ও ৫ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান। মরহুম এর নামাজে জানাজা ভাদিকারা শাহী ঈদগাহ মাঠে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধি সহ সহস্রাধিক মুসল্লী অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুম আবদুল হক এর ইন্তেকাল বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বর্গ ও সামাজিক ও রাজনৈতিক সংগঠন এর পক্ষে শোক প্রকাশ করা হয়।প্রদত্ত শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এডভোকেট আয়াতুল ইসলাম, এডভোকেট আশরাফুল বারী চৌধুরী নোমান,লাখাই প্রেসক্লাবে এর পক্ষে সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি এমএ ওয়াহেদ ও সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর।বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমেদ, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল আমিন প্রমুখ।
Tag
আরও খবর