চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

বেনাপোল বন্দরকে আধুনিক করতে চাই,,,তৃপ্তি

বেনাপোল বন্দরকে আধুনিক করতে চাই,,,তৃপ্তি মহিউদ্দীন বাপ্পী,শার্শা (যশোর) প্রতিনিধি: ২৬ নভেম্বর ২০২৫, বুধবার সন্ধ্যার পর বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ড কাগজপুকুরে সামাজিক সম্পর্ক উন্নয়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাগজ পুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ এয়াকুব আলী। প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি। তার বক্তৃতায় তিনি বলেন— বেনাপোল বন্দর দেশের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান। এই বন্দরকে আধুনিক ও যুগোপযোগী রূপে গড়ে তুলতে হলে সুপরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই। শার্শা সীমান্ত অঞ্চলের তরুণদের মেধা ও শক্তিই হতে পারে এই এলাকার সবচেয়ে বড় সম্পদ। কিন্তু হতাশার বিষয়—অনেক যুবক কর্মসংস্থানের অভাবে ভুল পথে চলে যাচ্ছে। আমরা ক্ষমতায় এলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও বিভিন্ন শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে তাদের জন্য সঠিক পথে এগিয়ে যাওয়ার বাস্তব সুযোগ তৈরি করবো। এই এলাকার প্রতিটি যুবককে আমরা কর্মক্ষম ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন— ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি মানুষের আশা, উন্নয়নের অঙ্গীকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। এই এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা আগামী নির্বাচনে বিজয়ী হব ইনশাআল্লাহ। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সবার ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কাগজপুকুরের উঠান বৈঠকটি প্রাণবন্ত ও উজ্জীবিত পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিবুল হাসান রিপন। বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু সহ-সভাপতি ইদ্রিস মালেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম শার্শা উপজেলা বিএনপি বেনাপোল পৌর বিএনপির বেনাপোল পৌর যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও খবর