জামালপুরের ইসলামপুর সরকারি জেজেকেএম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ইংরেজি প্রথমপত্রের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
সরেজমিনে গিয়ে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় ইসলামপুর সরকারি জেজেকেএম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা স্কুলকক্ষে গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। সংশ্লিষ্ট শিক্ষকেরা পরীক্ষার্থীদের মাঝে যথারীতি প্রশ্নপত্র বিতরণ করেন। প্রশ্ন হাতে পাওয়ার পরপরই পড়িত পাঠ্যসূচি (সিলেবাস) থেকে প্রশ্ন করা হয়নি মর্মে শিক্ষককের কাছে অভিযোগ করে পরীক্ষার্থীরা। এ ছাড়া তাঁরা প্রশ্নপত্রে অসংগতি থাকার কথাও জানায় শিক্ষকদের। এনিয়ে দায়িত্বরত শিক্ষকেরা প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেন। অধ্যক্ষ মো. আব্দুস ছালাম শিক্ষকদের সঙ্গে পরামর্শক্রমে সকাল ১০টা ২০ মিনিটের দিকে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। পরে সংশ্লিষ্ট শিক্ষকেরা পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র ফেরত নেন। পরীক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে। পরে এদিন বিকেলে ইংরেজি প্রথমপত্রের নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একই কারণে ওই পরীক্ষাও স্থগিত করা হয়।
নাম প্রকাশ না করা শর্তে বেশকয়েকজন শিক্ষার্থী জানায়, 'সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করা হয়নি। এনিয়ে শিক্ষার্থীরা হৈচৈ শুরু করলে পরে এক পর্যায়ে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ।
পরীক্ষাগ্রহণে দায়িত্বপ্রাপ্ত ইসলামপুর সরকারি জেজেকেএম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক সজল কুমার পাল বলেন, 'আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পরীক্ষার্থী প্রায় সাড়ে ১১ শত। প্রশ্নপত্র বিতরণের পর পরীক্ষার্থীরা আমাদের জানায় সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হয়নি। পরে আমরা বিষয়টির সত্যতা যাচাই-বাছাই করতে প্রশ্নপত্র পড়তে শুরু করি। প্রশ্নপত্রে দেখতে পাই, ইংরেজি বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা। কিন্তু প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন লেখা হলেও দ্বিতীয় পৃষ্ঠায় ইংরেজি দ্বিতীয় পত্রের আগাম প্রশ্ন ছাপা হয়। পরে বিষয়টি আমরা অধ্যক্ষ স্যারকে জানালে তিনি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেন।'
ইসলামপুর সরকারি জেজেকেএম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম চৌধুরী বলেন, 'সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র তৈরি না করায় পরীক্ষা স্থগিত করা হয়নি। মূলত প্রশ্নপত্রে মুদ্রণজনিত ত্রূটি থাকার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নির্ধারিত দিনে পরীক্ষা শেষে স্থগিত করা ইংরেজি বিষয়ের প্রথম পত্রের পরীক্ষাগ্রহণ করা হবে।'
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, 'বিষয়টি গুরুতরের সঙ্গে খতিয়ে দেখা হবে।'
৫ ঘন্টা ২২ মিনিট আগে
৬ ঘন্টা ৯ মিনিট আগে
৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ ঘন্টা ৫৪ মিনিট আগে