কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ

নড়াইলের লোহাগড়ায় সুধীসমাজ ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সর্বস্তরের সুধীজন ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মত ও বিনিময় সভা




নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় সর্বস্তরের সুধীজন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভা ছিল উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি সেবা প্রদান এবং স্থানীয় জনগণের সমস্যা-সমাধান নিয়ে সরাসরি আলোচনা করার একটি বিশেষ প্ল্যাটফর্ম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ডা. মোহাম্মদ আব্দুল ছালাম । তিনি বলেন,

“লোহাগড়া উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন সর্বদা জনগণের পাশে আছে। সরকারি কার্যক্রম ও সেবা সঠিকভাবে পৌঁছে দিতে সকলের সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


এ সময় তিনি বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।







মতবিনিময় সভায় লোহাগড়া উপজেলার গণ্যমান্য রাজনৈতিক  ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া সরকারি দপ্তরের কর্মকর্তারা বিভাগীয় সেবার বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।


স্থানীয় সমস্যা, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য এবং জননিরাপত্তা—এ সব বিষয়ে উপস্থিতদের মতামত গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

আরও খবর