কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

নৌ পুলিশের ছদ্মবেশি অভিযান: জুয়া সরঞ্জামসহ জন আটক ৩

নৌ পুলিশের ছদ্মবেশি অভিযান: জুয়া সরঞ্জামসহ জন আটক ৩ রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে চলাচলরত একটি ফেরিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৩ জন জুয়াড়িকে আটক করেছে নৌ পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিনগত রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে অবস্থানরত ‘শাহ মখদুম’ ফেরিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন— গোয়ালন্দের দৌলতদিয়া বাহেরচর এলাকার মৃত ওহেদ ফকিরের ছেলে মো. বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়ার মৃত তারক আলী মণ্ডলের ছেলে মো. হাসান মণ্ডল (৫০) এবং ফকির পাড়ার মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)। নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম লুঙ্গি পরে যাত্রীবেশে শাহ মখদুম ফেরিতে ওঠেন। ফেরিটি ঘাটে ভেড়ার পর অভিযান চালালে জুয়ার তাস ও নগদ টাকাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, “জুয়াড়িরা সাধারণত দলবদ্ধভাবে থাকে। আমাদের উপস্থিতি বুঝতে পেরে বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। নৌপথে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।” আইনগত প্রক্রিয়া শেষে রাতেই আটক ব্যক্তিদের গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও খবর