শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

আটৌয়ারী জুয়া খেলার অপরাধে ৫ জনকে জেল ও অর্থদণ্ড

আটোয়ারী, পঞ্চগড়।

পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া খেলার অপরাধে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম পরিচালিত আদালতে এই আদেশ দেন।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা ও আটোয়ারী থানা পুলিশের সাথে নিয়ে মুন্সিপাড়া গ্রামে হাজির হয়ে জুয়া খেলার সময় হাতে নাতে ৫ জন জুয়ারুকে আটক করেন এবং জুয়া খেলার অপরাধ ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্যে জুয়া খেলা আইনের ৩ ধারায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ১শত টাকার অর্থদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- তোড়িয়া নাপিতপাড়া গ্রামের দেবেন এর পুত্র হিরেণ চন্দ্র (৩০) কে ১৫ দিনের, তোড়িয়া নাওগজ গ্রামের বুধু মোহাম্মদ এর মোঃ দুলাল (৩৫) কে ০৭ দিনের, দক্ষিণ তোড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোঃ আরিফ হোসেন (১৮) কে ১৫ দিনের, একই গ্রামের তাহিরুল ইসলামের পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩৩) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তোড়িয়া মুন্সিপাড়া গ্রামের মোঃ ফয়জুল ইসলামের পুত্র শাহাজাহান আলী (২৫) কে ১শত টাকার অর্থদণ্ড প্রদান করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, দণ্ডপ্রাপ্তদের সোমবার ১৬ই জানুয়ারি সকালে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর