তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

অবসরে গেলেন পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৈলাশ!! মোটরসাইকেলযোগে বাড়ী পৌঁছে দিলেন বন্ধুরা

অবসরের স্থির চিত্র

চাকরি জীবন শেষ করে অবসরে গেলেন পীরগাছা জে.এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৈলাশ চন্দ্র মহন্ত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে তিনি তার কর্মস্থল থেকে অবসরে যান। তিনি এই বিদ্যালয়ে গনিত শিক্ষক হিসেবে ২০০৬ সালে যোগদান করেন। এর আগে তিনি উপজেলার শিবদেব চর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রায় ১৭বছর শিক্ষকতা করেছেন। তিনি পীরগাছার অনন্তরাম বৈরাগীপাড়া গ্রামের কিরণ চন্দ্র মহন্তের ছেলে।

১৯৮২ সালের এসএসসি ব্যাচের ‘বন্ধু কল্যাণ সমিতির’ বন্ধুরা তাকে বিদায় জানাতে তাদের দীর্ঘসময়ের বিদ্যাপীঠ পীরগাছা জে.এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ছুটে আসেন। এসময় তাদের বন্ধু কৈলাশ চন্দ্র মহন্তকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে তাকে তার বাড়ীতে পৌঁছে দেন। এসময় তার সঙ্গে ছিলেন বন্ধু কল্যাণ সমিতির সভাপতি ও তার বন্ধু জাকির আহমেদ, নুরুজ্জামান মন্ডল, নাসির আহমেদ, জামাল উদ্দিনসহ আরও অনেকে।

এর আগে কৈলাশ চন্দ্র মহন্তকে তার দীর্ঘদিনের কর্মস্থল পীরগাছা জে.এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আলমগীর হোসেন ও কল্পনা বেগম। বিদায়ী সহকর্মীকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন উপহার ও বিদায়ী শিক্ষকের পক্ষ থেকে কর্মচারীদের উপহার প্রদান করা হয়।

এসময় তার কর্মময় জীবনের কর্মকাণ্ড তুলে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা রানী রায়, সহকারী শিক্ষক একেএম ফরিদুর রহমান রিপন, হাফিজার রহমান, নজরুল ইসলাম, তাপস চন্দ্র বর্মন, ময়নুল ইসলাম মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। 

আরও খবর