আজ (২৭ নভেম্বর, রোজ বৃহস্পতিবার) রাজধানীর কামরাঙ্গীরচরে যুগশ্রেষ্ঠ বুযুর্গ হজরত হাফেজ্জী হুজুর রহ, প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসায় হজরত হাফেজ্জী হুজুর রহ, এর কবর জেয়ারতের উদ্দেশ্য আগমন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, জুলাই বিপ্লবের অগ্র সেনানী জনাব আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। এই সময় তাঁকে অভ্যর্থনা জানান জামিয়া নূরিয়ার মহাপরিচালক মাওলানা হাবিবুল্লাহ মিয়াজিসহ অন্যান্য আসাতেজায়ে কেরাম। পরে তাঁকে বাংলাদেশ খেলাফত ঢাকা মহানগর -এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান খেলাফত আন্দোলন ঢাকা মহানগর - এর সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী ও প্রচার সম্পাদক মুফতি জসিম উদ্দিন। এই সময় বিভিন্ন নেতৃবৃন্দসহ ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে তিঁনি ছাত্র - জনতার উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে ক্রীড়া উপদেষ্টা হজরত হাফেজ্জী হুজুর রহ, কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং জুলাই বর্ষা বিপ্লবে জামিয়ার নূরিয়ার ছাত্রদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ভূমিকা রাখায় ভূয়সী প্রশংসা করেন।
১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪ ঘন্টা ২ মিনিট আগে
১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬ ঘন্টা ২০ মিনিট আগে