শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

লাখাইয়ে বনবিভাগের পাখিসহ বন্য প্রাণী রক্ষায় প্রচারাভিযান।


হবিগঞ্জ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে জেলাব্যাপী জনসচেতনতা মূলক প্রচারাভিযান এর অংশ হিসাবে লাখাইয়ে প্রচারাভিযান ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। সোমবার (১৬ জানুয়ারী)  হবিগঞ্জ বনবিভাগের উদ্যোগে পরিযায়ী, বন্য পাখি  ও অন্যান্য বন্য প্রাণী রক্ষায় জনসচেতনতা মূলক প্রচারাভিযান ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। লাখাইয়ে ৬ টি ইউনিয়ন এর প্রতিটি বাজার, গুরুত্বপূর্ণ স্থান ও গ্রামে গ্রামে এ প্রচারনা চালানো হয়।মাইকিং করে পাখি শিকারের ক্ষতিকর প্রভাব, পাখি শিকারের মাধ্যমে বন্য প্রাণী রক্ষায় কি কি আইনের লংঘন হয় এর কি শাস্তি তা প্রচার করা হয়। এ সময় বন্য প্রাণী শিকার, এদের প্রতি নির্দয় আচরণ করা অপরাধ হিসেবে গন্য এবং এ বিধান লংঘনকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়।এ বিষয়ে হবিগঞ্জ বনবিভাগের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান শীতের মৌসুমে পরিযায়ী পাখি শিকার বেড়ে যায়। এ সময় শিকারিরা ফাঁদ পেতে ও বিভিন্ন ভাবে পাখি শিকার করে থাকে।পাখি ধরা, শিকার, হত্যা করা, পাচার কিংবা ক্রয়বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ।এরুপ অপরাধের শাস্তি ২ বছরের কারাদণ্ড বা ২ লক্ষ টাকা জরিমানা অথবা এক সাথে উভয়  দন্ড প্রদানের বিধান।এ সকল বিধিমালা জনগনকে অবগতির জন্য ও সচেতনতা সৃষ্টির করতে এ বিষয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

Tag
আরও খবর