শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

ছোট বাজারে বড় চুরি ! পীরগাছায় নিরাপত্তা প্রহরীকে বেঁধে বাজারের সাতটি দোকান চুরি

ছোট বাজারে বড় চুরি !

রংপুরের পীরগাছায় একটি বাজারে বিভিন্ন ধরনের সাতটি দোকান চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত প্রায় তিনটার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মমিনবাজারে এ চুরির ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানির পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পীরগাছা থানা পুলিশ, গোয়েন্দা বিভাগের সদস্য, জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। তবে ছোট বাজারে এই প্রথম বড় ধরনের চুরির ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মমিনবাজার প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত। অর্ধশতাধিক দোকান নিয়ে পরিচালিত হচ্ছে এ বাজারটি। এ বাজারে শুক্রবার রাত তিনটার দিকে ১০-১২জন যুবক হাতে অস্ত্র নিয়ে মুখোশ পড়ে দুজন নিরাপত্তা প্রহরীর হাতপা বেঁধে একটি দোকানের ভিতরে অবরুদ্ধ করে রাখেন। এরপর তারা সিসি ক্যামেরার তার ছিন্ন করে একে একে সাতটি দোকান চুরি করে নিয়ে যায়। 

চুরি হয়ে যাওয়া দোকানগুলো হচ্ছে-জাহিদুল ইসলামের মোবাইলের দোকান, হিরু ব্যাপারীর সার ও কীটনাশকের দোকান, আব্দুল গফুরের দোকান, আব্দুল করিম মাস্টারের কীটনাশক ও সারের দোকান, কাজল মিয়ার ভ্যারাইটিজ দোকান, ধানের ব্যাপারী আলতাফ হোসেনের দোকান ও দুলাল মিয়ার গোখাদ্যের দোকান।

এসব দোকানের মধ্যে আব্দুল গফুরের দোকান থেকে ৫০হাজার, জাহিদুল ইসলামের মোবাইলের দোকান থেকে ৪০টি বাটন ফোন ও স্মার্ট মোবাইল তিনটি, কাজলের দোকান থেকে তেল, সাবান, সিসি ক্যামেরার মেশিনসহ প্রায় ৩০হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়াও অন্যান্য দোকানগুলোতে বিভিন্ন ধরনের মালামাল, টাকা চুরিসহ দোকানের দরজা ভেঙে প্রায় ৩-৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে। দোকানের মালিকরা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবিসহ ক্ষতিপূরণের পূরণের দাবি করেন।   

বাজারের নিরাপত্তা প্রহরী আব্দুর রহমান ও গাজী রহমান বর্ণিত ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ভোরের দিকে আমাদের চিৎকারে স্থানীয় দুলাল হোসেন তাদের হাতপায়ের বাঁধন খুলে দেন। দুলাল হোসেন জানান, আমি তাদের চিৎকারে দোকান খুলে দেখি তারা হাতপা বাঁধায় অবস্থায় আছে। তবে তাদের সামনে শুকনা মুড়ি খেতে দিয়েছিল চোরেরা।

তবে ছোট বাজারে এই প্রথম বড় ধরনের চুরির ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চোরদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন ইউপি সদস্য রেজাউল করিম, সমাজসেবক সৌমিক আহমেদ মেরিনসহ অনেকে।

পীরগাছা থানা ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। 

আরও খবর