ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

লাখাইয়ে কাইঞ্জা বিলে মাছ ধরা নিয়ে সংঘর্ষ: ইজারাদারের নৌকায় আগুন, আহত ৫

লাখাইয়ে কাইঞ্জা বিলে মাছ ধরা নিয়ে সংঘর্ষ: ইজারাদারের নৌকায় আগুন, আহত ৫ হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নে অবস্থিত ধলেশ্বরী নদী সংলগ্ন কাইঞ্জা বিলের মাছ ধরাকে কেন্দ্র করে ইজারাদার পক্ষের জেলেদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গত ২৭ নভেম্বর রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ইজারাদার পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন এবং একটি বড় নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কাইঞ্জা বিলের ইজারাদার ও তার জেলেরা ঐ সময় বিলে মাছ ধরছিলেন। এ সময় হারিছ, আকাইদ, আসিক, লেয়াকথ, লায়েস, ফজল, মিজান, সালাম, জাহাঙ্গীর গং অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলায় ইজারাদার পক্ষের এনায়েত, মারফত আলী, হারুন, বাবলুসহ অনেকেই আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় হামলাকারীরা ইজারাদারের মাছ ধরার কাজে ব্যবহৃত একটি বড় নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যার আনুমানিক মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে ইজারাদার পক্ষ জানিয়েছে। লাখাই স্বজন গ্রাম পুলিশ ফাঁড়ির আইসি (ইনচার্জ) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ইজারা পক্ষের লোকজনের ওপর এই হামলা চালানো হয়।মাছ চোরা চালান কারবারিদের সাথে ইজারা পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, পরে আমিসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়াও একটি নৌকায় পুড়িয়ে দেয়ার ঘটনাঘটেছে। হামলা ও নৌকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Tag
আরও খবর