যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

জয়পুরহাট-১ আসনে এনসিপির নতুন মুখ আবু নসিব জবার মনোনয়ন প্রত্যাশা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে আত্মপ্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নতুন মুখ মোঃ আবু নসিব (জবা)। মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি ইতোমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। গ্রাম, শহর, অলিগলি, জিতবে এবার শাপলা কলি প্রতিপাদ্যে নির্বাচনী লিফলেট নিয়ে তিনি বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের সমর্থন কামনা করছেন।

মোঃ আবু নসিব (জবা) জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দক্ষিণ ভানাই কুশলিয়া গ্রামের বাসিন্দা। তিনি অত্র অত্র ছায়েম উদ্দীন বকুলের প্রথম পুত্র। পেশাগত জীবনে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসার সঙ্গে যুক্ত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিউ মার্কেট থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।  

সাম্প্রতিক সময়ে দলীয় শৃঙ্খলা মেনে এনসিপির প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করে তিনি তা যথাযথ প্রক্রিয়ায় জমা দিয়েছেন। এরপর থেকে তিনি নিজ এলাকায় ফিরে ধারাবাহিকভাবে মাঠে অবস্থান করে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দিচ্ছেন।

গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে আবু নসিব (জবা) বলেন, জয়পুরহাট-১ আসনের সাধারণ মানুষের উন্নয়ন, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও জনদুর্ভোগমুক্ত একটি আধুনিক জয়পুরহাট গড়ে তুলতে চাই।

দল ও জনগণ যদি তাকে সুযোগ দেয়, তাহলে জয়পুরহাটে ক্ষমতার রাজনীতি নয়, বরং নাগরিক কল্যাণ ও স্থানীয় উন্নয়নই হবে তার অঙ্গীকার। এমনই মনে করছেন আবু নসিব (জবা) ও তার ঘনিষ্ঠ দলীয় সহকর্মীরা।

Tag
আরও খবর