গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন নাঙ্গলকোটের নারায়নকোট গ্রামে প্রত্যয় সংগঠনের ১৬তম টিউবওয়েল উদ্বোধন খাগড়াছড়িতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা শ্রীমঙ্গল থানার ফেসবুক আইডিতে বিদায়ী অফিসার ইনচার্জের আবেগঘন স্ট্যাটাস বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ

লাখাইয়ে অতিথি পাখি শিকার ও বিপনন রোধে বনবিভাগের উদ্বুদ্ধকরণমূলক সভা ও প্রচার অভিযান।

লাখাইয়ে অতিথি পাখি শিকার ও বিপনন রোধে বনবিভাগের উদ্বুদ্ধকরণমূলক সভা ও প্রচার অভিযান প্রতিবছরের ন্যায় এ বছরও শীতের আগমনে অতিথি পাখি ও অন্যান্য বন্য প্রাণী শিকার রোধে ও জীববৈচিত্র্য রক্ষায় লাখাইয়ে বনবিভাগের সচেতনতামূলক উদ্বুদ্ধকরণমূলক সভা ও প্রচারাভিযান অনুষ্ঠিত । হবিগঞ্জ জেলা বনবিভাগের উদ্যোগে জেলা বন কর্মকর্তা( ডি,এফ,ও) ডঃ মাহমুদ হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ প্রচার-প্রচারণা ও অভিযান পরিচালনা করা হয়। রবিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী লাখাইর বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচার এবং অভিযান পরিচালনা করা হয়। লাখাইয়ের করাব গ্রামে অভিযান পরিচালনা করে চারটি ময়না এবং একটি শালিক পাখি সহ মোট ৫টি পাখি উদ্ধার করা হয়,পরে পাঁচটি পাখি উন্মুক্ত আকাশে মুক্ত করা হয়। এই প্রচার অভিযানের সহযোগিতা করেন বাংলাদেশ প্রেস -ক্লাব লাখাই উপজেলা শাখার সভাপতি এবং পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন,বাংলাদেশ প্রেসক্লাব লাখাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর, এবং লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি আসীষ দাস গুপ্ত। এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ জেলা বন কর্মকর্তা মাহমুদ হোসাইন বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও শীতের মৌসুমে অতিথি পাখি ও অন্যান্য প্রানী শিকার রোধে ও জীববৈচিত্র্য রক্ষায় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ প্রচারাভিযান। সচেতনতামূলক প্রচারাভিযান পরবর্তী অতিথি পাখি ও অন্যান্য প্রানী শিকার রোধে এবং এর বিপণন বন্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে ।
Tag
আরও খবর