রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছিলাখানার হাইল্লাটারী গ্রামের চাচাত–জেঠাতো ভাই বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় এক বছর আগে যৌথভাবে ১৮ শতক জমি কেনেন। পরে জমিটি দখলে নেন মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় পর্যায়ে কয়েক দফা সালিস হলেও সমাধান হয়নি।
আজ দুপুরে আলতাফ হোসেন ও আজিজার রহমান লোকজন নিয়ে জমির দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নিহত হন মানিক উল্লাহর ছেলে এরশাদুল হক (৪২) ও খাদে হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০)। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।
এ ঘটনায় গুরুতর আহত হন সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (২৪), মঞ্জুয়ারা বেগম (৩৫)সহ আরও কয়েকজন। তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, জমিজমা–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
১১ ঘন্টা ১৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৩ মিনিট আগে
১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১৪ ঘন্টা ১০ মিনিট আগে
১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬ ঘন্টা ২১ মিনিট আগে