‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

জয়পুরহাটে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গিলাকুড়ী গ্রামে ৫ বছরের শিশু নাঈমকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সৎ মা জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু নাঈম আক্কেলপুর উপজেলার তিলকপুর গিলাকুড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাঈমের এক বছর বয়সে তার মা মারা যাওয়ার পর তার বাবা জাহানারা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। রবিবার দুপুরে নাইমকে বাড়ির বাথরুমে মুমুর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন ও স্থানীয়রা। এসময় তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসলে স্থানীয় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে তার সৎ মাকে অবরুদ্ধ করে রাখে।

আক্কেলপুর থানার এসআই গনেশ চন্দ্র রায় বলেন, সৎ মা শিশুটিকে হত্যা করেছে স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তার সৎ মাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিশুটিকে মারধর করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকান্ডের আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Tag
আরও খবর