দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া

শ্যামনগরে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আশু পরিপূর্ণ সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে আটুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান। আটুলিয়া ইউপি বিএনপির সার্চ কমিটির সদস্য সাবেক যুবনেতা আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন গাবুরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জি এম মাছুদুল আলম, জেলা বিএনপির সদস্য এ্যাড.আশেক এলাহী মুন্না।

 সাবেক ছাত্রনেতা জিএম নাসির উদ্দীন ও গাজী আব্দুর রব বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জি এম লিয়াকত আলী,শ্যামনগর পৌর বিএনপি সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, শ্যামনগর সদর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, নুরনগর ইউপি বিএনপি নেতা আবু ইউসুফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক, উপজেলা তাঁতি দলের আহবায়ক আব্দুল হালিম, উপজেলা কৃষকদলের আহবায়ক গাজী নুরুজ্জামান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনাসভায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। পরে আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়লের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ছবি- শ্যামনগর আটুলিয়ায় বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১১ মিনিট আগে