নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

পাঁচ দফা দাবিতে নাগেশ্বরীতে ইসলামি সমমনা আট দলের বিক্ষোভ মিছিল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে ইসলামি সমমনা আট দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় নাগেশ্বরীতে উপজেলা শাখার উদ্যোগে আসন্ন ৩ ডিসেম্বর রংপুর বিভাগীয় সমাবেশকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।

নাগেশ্বরী আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বলদিটারী মোড় হয়ে কলেজমোড়ে এসে সমাবেশে পরিণত হয়। মিছিলে বিভিন্ন স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ডে দাবিগুলো তুলে ধরা হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌর আমির মাওলানা মকবুল হোসেন, ইসলামি আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম,  বাংলাদেশ খেলাফতে মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ ও ইসলামি আন্দোলন মনোনীত ২৫ কুড়িগ্রাম -১ সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি। 

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ঘোষিত ৫ দফা দাবির কোনো বিকল্প নেই। তারা ঘোষণা করেন, রংপুরের বিভাগীয় সমাবেশকে সফল করতে মাঠপর্যায়ের কর্মসূচি অব্যাহত থাকবে।

Tag
আরও খবর

deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৪ ঘন্টা ২ মিনিট আগে