ক্ষেপণাস্ত্র সঙ্কটের শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়ার আভাস, হতে পারে বৃষ্টি পূর্বপুরুষের স্মৃতি জড়িয়ে থাকা শতবর্ষী কবরস্থান রক্ষায় লোহাগাড়ায় মানববন্ধন, খামারকান্দিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ, ফলজ গাছের চারা বিতরণ ও ঝাঝর খালে মাছের পোনা অবমুক্ত ‎সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর ‎ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী বকশীগঞ্জ থানার সাবেক ওসি আসলাম হোসেনের বিরুদ্ধে রিমান্ডে নির্যাতনের অভিযোগ : ওসির দাবি, 'ওটা তদন্ত কর্মকর্তার বিষয়' মিরসরাইয়ে ‘শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ সাংবাদিক ও পরিবেশকর্মী বাচ্চুর ওপর হাতুড়িপেটা,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

বিনামূল্যে নামজারী খতিয়ান প্রদান করে প্রশংসায় ভাসছেন শ্রীমঙ্গলের এসিল্যান্ড মহিবুল্লাহ আকন

শ্রীমঙ্গলে নামজারী প্রক্রিয়ায় ভোগান্তির অবসান ঘটিয়ে বিনামূল্যে ডিসিআরসহ খতিয়ান প্রদান করে মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকন। তাঁর এ উদ্যোগে উপকৃত হয়েছেন উপজেলার মোছা: নূর ভানু ও তাঁর মেয়ে মোছাঃ দিলারা খাতুন।

জানা যায়, প্রায় এক বছর ধরে নামজারী করতে না পেরে নানা দপ্তরে ঘুরছিলেন নূর ভানু। পরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র–২ (মেসার্স রবি এন্টারপ্রাইজ)-এ ২০০ টাকা ফি দিয়ে আবেদন করেন। কেন্দ্রের ইনচার্জ মোঃ রবি উদ্দিনের পরামর্শে তিনি পরদিন ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রয়োজনীয় রিপোর্ট সংগ্রহ করেন।

পরে গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসে শুনানি নির্ধারিত হলে মা–মেয়ে মূল কাগজপত্রসহ উপস্থিত হন। সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন সব নথিপত্র যাচাই করে তাদের নামজারী অনুমোদন করেন।

মোছাঃ নূরভানু জানান, “এসিল্যান্ড স্যার খুব ভালো মানুষ। অফিসে গিয়ে স্যার আমার শরীরের খোঁজ খবর নেন। সব কাগজ দেখে বলেন—সমস্যা নেই, নামজারী হয়ে যাবে। পরে তিনি আমাকে বসিয়ে রাখেন এবং এক টাকাও না নিয়ে হাতে খতিয়ান তুলে দেন।”

তিনি আরও জানান, তাঁর পায়ে জুতা না থাকায় এসিল্যান্ড তাঁকে জুতা এনে দিতে একাধিকবার অনুরোধ করেছিলেন।

বিনা খরচে নামজারী খতিয়ান পেয়ে নূর ভানু ও তাঁর মেয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং এসিল্যান্ড মহিবুল্লাহ আকনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Tag
আরও খবর