দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্যামনগরে ২৪টি ছাগল জবাই করে এতিমখানায় ছদকা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্যামনগরে ২৪টি ছাগল জবাই করে এতিমখানায় ছদকা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজস্ব অর্থায়নে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন কুরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এমিতখানায় ২৪টি ছাগল জবাই করে এতিমদের দুপুরের খাবারের আয়োজন করেন তিনি।

দিনব্যাপী উপজেলার ভুরুলিয়া, কাশিমাড়ি, নুরনগর, কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসায় ছাগলগুলো পৌঁছেনোর পর কুরবানী দেওয়া হয়।

এসব কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার আশায় এবং এতিম শিশুদের মুখে খাবার তুলে দিতে এ উদ্যোগ সত্যিই ব্যতিক্রম ও অনুকরণীয়।

ড. মনিরুজ্জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই ছদকা করেছি। এতিমদের দোয়া দ্রুত কবুল হয়-এ বিশ্বাস থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সোলায়মান কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি.এম সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

ছবি- শ্যামনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  ২৪টি ছাগল জবাই করে এতিমখানায় ছদকা



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১১ মিনিট আগে