কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লালপুরে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে প .প কর্মীদের কর্মবিরতি

লালপুর(নাটোর) প্রতিনিধি : পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা , পরিবার কল্যাণ সহকারী , ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে লালপুর উপজেলায় কর্মরত কর্মীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার ( ২ ডিসেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারী সমন্বয়ে গঠিত জাতীয় পরিষদের আহ্বানে সারা দেশের মতো লালপুরেও এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হওয়ায় মাঠপর্যায়ে কর্মরতদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান তারা। এ সময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সনজিৎ কুমার, মো. রুবেল আলী , পরিবার কল্যাণ সহকারী সুফিয়া খাতুন প্রমুখ। অবিলম্বে নিয়োগ বিধি বাস্তবায়ন করে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার দাবি করেন আন্দোলনরত কর্মীরা।
Tag
আরও খবর