প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দকশোরগঞ্জের কুলিয়ারচরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. দ্বীন ইসলাম, এনসিপি'র কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি'র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, বীর কাশিমনগর এফ. ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. রিয়াজুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আলম রাশিদ, যুব শক্তি কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সদস্য সচিব মো. মাহমুদুল হক শামীম, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন, উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মুহাম্মদ কাইয়ুম হাসান, মোহাম্মদ আরীফুল ইসলাম, মোছা. শরীফুন নেছা শুভ্রা, মো. নুরুন্নবী ভূইয়া, ফারজানা আক্তার, শাহীন সুলতানা, লোকমান হোসাইন, আলী সোহেল, মো. সবুজ মিয়া, মো. সালাহ উদ্দিন, মো. আজিজুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন সহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।

প্রস্তুতিমূলক সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবস দু’টি সর্বোচ্চ মর্যাদায় উদযাপন করা অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠান আরও প্রাণবন্ততা ও সমৃদ্ধি আনতে উপস্থিত সকলেই গঠনমূলক মতামত তুলে ধরে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন আরও সুন্দর, সুশৃঙ্খলভাবে উদযাপিত হবে  এ আশা ব্যক্ত করেন।

আরও খবর