তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

বীরগঞ্জের বড় করিমপুরে ভুয়া কাগজপত্র দেখিয়ে কবরস্থান দখলচেষ্টা, এলাকাবাসীর মানববন্ধন


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বড় করিমপুর দর্গাডাঙ্গা কবরস্থান রক্ষায় বড় করিমপুর ও জোতরঘু এলাকাবাসী মানববন্ধন করে দখলচেষ্টার প্রতিবাদ জানিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বড় করিমপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক গ্রামবাসী অংশ নেন।


মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, কবরস্থানের একাংশ দখলে নিতে কিছু ব্যক্তি ভুয়া কাগজপত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুয়া কাগজপত্রের ভিত্তিতে দেয়া রায় নিয়ে কবরস্থানটি দখলের পায়তারা করসে কতিপয় ব্যক্তিরা। 




এলাকাবাসী আরও জানান, অনাদিকাল ধরে ব্যবহৃত হয়ে আসা কবরস্থানটির বিষয় আদালত আমলে না নিয়ে অযৌক্তিক রায় প্রদান করেছে যা ধর্মীয় অনুভূতি ও চর্চাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা এলাকাবাসীরা বিবেকবান আদালতের কাছে এমনটা প্রত্যাশা করিনা। এই রায়ের পর এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কবরস্থান দখলের উদ্যোগকে “মৃতদের প্রতি অবমাননা” উল্লেখ করে তারা বলেন, এ পবিত্র স্থানে কোনো ধরনের অনিয়ম, জালিয়াতি বা দখলদারিত্ব বরদাশত করা হবে না।


মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, কবরস্থান রক্ষায় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। তারা আরও জানান, কয়েক প্রজন্ম ধরে ব্যবহৃত এই কবরস্থান এলাকার মানুষের অনুভূতির গুরুত্বপূর্ণ অংশ এবং এটি রক্ষায় প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে নামা হবে।


আয়োজকরা বলেন, “মৃতদের সম্মান রক্ষা কর, কবরস্থান দখলকারীর প্রচেষ্টাকে প্রতিহত কর,”

এই স্লোগানকে সামনে রেখে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছেন।


এলাকাবাসী প্রশাসনের কাছে দখলচেষ্টা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। 



আরও খবর