চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

ঝিনাইগাতীতে ১০১টি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

তিন দফা দাবি আদায়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১০১টি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে তিন দফা দাবি আদায়ে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে।


সকাল ১১টার দিকে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, এ বিদ্যালয়ের সকল শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। সকল ধরনের শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যালয়ের মাঠে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা বসে আছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইগাতী উপজেলার শাখার আহ্বায়ক শিক্ষিকা মনোয়ারা বেগম, সদস্য সচিব শিক্ষক এসএম রজান, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন প্রমুখ।


ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তী জানায়, “আজ আমাদের বাংলা পরীক্ষা ছিল। খুব ভালো করে প্রস্তুতি নিয়ে আসছিলাম; এখন জানতে পারলাম আজ পরীক্ষা হবে না।”


নাদিয়া আক্তার নামের এক অভিভাবক বলেন, “আমার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। আজ তার বাংলা পরীক্ষা ছিল; এখন জানতে পারলাম শিক্ষকদের আন্দোলনের জন্যে পরীক্ষাসহ সকল শিক্ষাকার্যক্রম বন্ধ রাখা হয়েছে। যথাসময়ে পরীক্ষা শেষ না হলে মেয়ের দাদা-নানার বাড়িতেও যাওয়া হবে না।”


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইগাতী উপজেলার শাখার যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন বলেন, “আমরা কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী এ উপজেলায় ১০১টি বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান থাকবে।”


উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন বলেন, “আমরা বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি। কোথাও পরীক্ষা নেয়নি শিক্ষকরা। তারা তাদের দাবি আদায়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”


Tag
আরও খবর