মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

কায়বায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

কায়বায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শার্শা থানার অন্তর্গত ৭ নং কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া আর. ডি. বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কায়বা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন, “খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের জন্য, গণতন্ত্র ও জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বের জন্য ইতিহাস গড়েছেন। ১৯৮৪ সালে বিএনপির নেতৃত্ব গ্রহণের পর ১৯৯১ সালে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেন। তিনি একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি ও গরিবদের কল্যাণে নানা নীতি গ্রহণ করেছেন। আজও আমরা তাঁর সংগ্রাম, ত্যাগ ও সাহস ভুলিনি; তাঁর রাজনৈতিক জীবন আমাদের জন্য দায়িত্ব ও জনগণের পাশে থাকার শিক্ষা।” মফিকুল হাসান তৃপ্তি আরও বলেন, “মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানাই।” দোয়া অনুষ্ঠানে উপস্থিতির দৃঢ়তা এবং গভীর আবেগ পুরো অনুষ্ঠানকে ভারাক্রান্ত করে তোলে। মাঠজুড়ে গ্রামের সাধারণ মানুষ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানকে আরও ভাবগম্ভীর ও আবেগময় করেছে। বিশেষ করে কমবয়সী হাফেজ ও কোরআন শিক্ষার্থী শিশুদের অংশগ্রহণ পুরো পরিবেশকে পবিত্র ও হৃদয়স্পর্শী করেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহমদ, আইন সম্পাদক মশিউর রহমান, সহ তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল-মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগ আচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পুটখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান , যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বিপ্লব মন্ডল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, এবং বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন। এছাড়াও শার্শা থানা বিএনপি, কায়বা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে আরও গভীর ও ভাবগম্ভীর করেছে। রহমান,
আরও খবর