দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশালে একটি মার্কেটের কক্ষ থেকে এক যুবকের রহস্যজন মরদেহ উদ্ধার

জামাল কাড়াল,বরিশাল বরিশাল নগরীর ভাটারখাল এলাকার একটি মার্কেটের তৃতীয় তলার কক্ষ থেকে বেল্লাল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও পোড়ার দাগ থাকা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।বুধবার (৩ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত বেল্লাল বরিশাল সদর উপজেলার পশ্চিম চর আইচা গ্রামের আবুল হকের ছেলে। পেশায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। কোতোয়ালি মডেল থানার ওসি জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ওলিউল্লাহ মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে—বেল্লালের শরীরে মারধর ও পোড়ার স্পষ্ট চিহ্ন রয়েছে। এতে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ মায়া চৌধুরী (২৮), সাদিয়া (২৪) এবং রানা হাওলাদার (৩৬) নামের তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এ ঘটনায় বেল্লালের পরিবার একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি মিজানুর রহমান।নিহতের বাবা আবদুল হক দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার ছেলের মৃত্যু স্বাভাবিক নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে—সেই বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি। মার্কেটের কয়েকজন দোকানি জানান, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ওই কক্ষে কয়েকজন নারী-পুরুষ প্রবেশ করতে দেখেছেন। পরে সকালে দরজা খোলা অবস্থায় বেল্লালের নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা মার্কেট কর্তৃপক্ষকে জানান, যারা পরে পুলিশে খবর দেয়।পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৩ মিনিট আগে