নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা

নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের দক্ষিণ সারিসুরী এলাকায় দুধকুমার নদ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। দীর্ঘদিন ধরে চলমান এ কার্যক্রমে নদীতীরবর্তী মানুষের জীবন-জমি ঝুঁকির মুখে পড়লেও মঙ্গলবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের বটতলা বাজার–ওয়াপদা বাঁধ থেকে শুরু করে টেংগরমারী সীমান্ত–ভাটি দিকদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২ হাজার ৩১০ মিটার কাঁচা সড়ক সংস্কার প্রকল্প চলছে। বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি ও আর্থিক সহায়তায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সমন্বয়ে ৯৯ লাখ ৪ হাজার ১৭১ টাকা ব্যয়ে আরডিআরএসের ডিআরআর-আরআরএপি প্রকল্পের অধীনে কাজটি বাস্তবায়িত হচ্ছে কুড়িগ্রাম পর্যটন।

কিন্তু প্রকল্পটি অন্য উপজেলায় হলেও প্রয়োজনীয় বালু উত্তোলন করা হচ্ছিল নাগেশ্বরীর দুধকুমার নদ থেকে, যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশোধিত ২০২৩ সালের বিধানের সরাসরি লঙ্ঘন। এ অবস্থায় এলাকার জমির মালিকরা গত ২৬ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে ২ ডিসেম্বর এসিল্যান্ড বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে গিয়ে ড্রেজিং কার্যক্রম বন্ধ করে দেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম, আব্দুল হামিদ, আসাদুল, নুর জামাল ও আমিনুল ইসলাম জানান, দুধকুমার নদ বরাবরই ভয়াবহ তীরভাঙনের জন্য পরিচিত। প্রতিবছর বহু পরিবার ঘরবাড়িসহ ফসলি জমি নদীগর্ভে হারায়। এরমধ্যে অবৈধ বালু উত্তোলন শুরু হওয়ায় ভাঙন আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তফসিলভুক্ত জমি ও সরকারি আবাসন প্রকল্পও হুমকির মুখে পড়ে। প্রশাসন বালু উত্তোলন বন্ধ করায় তারা স্বস্তি প্রকাশ করেন।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর

deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৪ ঘন্টা ১ মিনিট আগে