নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুতাসিম বিল্লাহ তানিম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ওসমান গনি ও সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেনমো: মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী।
শুক্রবার (৫ ই ডিসেম্বর) রাতে জেলা সাইবার দলের সভাপতি মো: নাজমুল হক ও সাধারণ সম্পাদক মো: আরেফিন আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭ সদস্যের আংশিক প্যানেল অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি মো: মুতাসিম বিল্লাহ তানিম বলেন, “আমাদের মূল কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপির বিভিন্ন ইতিবাচক কার্যক্রম তুলে ধরা এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডার জবাব দেওয়া। আমরা দায়িত্বশীলভাবে সেই কাজগুলো করার চেষ্টা করব।”
১১ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ ঘন্টা ১ মিনিট আগে
১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬ ঘন্টা ২০ মিনিট আগে