শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

হবিগঞ্জের বিভিন্ন পুকুর পরিদর্শনে জেলা বাপা।

হবিগঞ্জের বিভিন্ন পুকুর পরিদর্শনে জেলা বাপা। 


টাউন মডেল স: প্রা: বিদ্যালয় সংলগ্ন পুকুরসহ কয়েকটি পুকুর পরিদর্শন করেছে বাপা হবিগঞ্জ


পুনঃ খনন ও দৃষ্টিনন্দন করার মাধ্যমে নাগরিক সুবিধায় সম্পৃক্ত করার দাবি



হবিগঞ্জ পৌর এলাকার টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরসহ আরো কয়েকটি পুকুর পরিদর্শন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে তারা জেলা প্রশাসক ও পৌর মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার ( ১৭ জানুয়ারি) দুপুরে বাপা প্রতিনিধি দল টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরটি পরিদর্শনে যান।


এর পূর্বে তারা জানতে পারেন হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে পুকুরটির মাঝ থেকে সকল অবৈধ স্থাপনা অপসারণ করে দখলমুক্ত করা হয়েছে। সরজমিনে গিয়ে তারা এ বিষয় প্রত্যক্ষ করেন।


বাপা প্রতিনিধিদল শহরের টাউন মসজিদ সড়কের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর ও তিনকোনা পুকুর পরিদর্শন করেন। এসময় মেয়র আতাউর রহমান সেলিম উপস্থিত ছিলেন।


এছাড়াও বাপা' র পক্ষ থেকে শায়েস্তানগর (পশ্চিম) উচাইল মার্কেটের পেছনে অবস্থিত পুকুর পরিদর্শন করা হয়।


বাপা প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান ও পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

পুকুরটি দখলমুক্ত করায় জেলা প্রশাসক ও পৌর মেয়রকে ধন্যবাদ জানানো হয় বাপা হবিগঞ্জের পক্ষ থেকে।


এসময় বাপা'র পক্ষ থেকে বলা হয়, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরসহ হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি পুকুর রক্ষার ব্যাপারে  আন্দোলন চালিয়ে আসছেন। হবিগঞ্জের বিভিন্ন পুকুর -জলাশয় দখলমুক্ত করার বিষয়গুলো তুলে ধরে বলা হয়, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির অবনমন এর কারণে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় হবিগঞ্জে। 


বাপা নেতৃবৃন্দ টাউন মডেল সংলগ্ন পুকুরটি পুনঃখনন ও দৃষ্টিনন্দন করার মাধ্যমে হবিগঞ্জবাসীর নাগরিক সুবিধায় একে সম্পৃক্ত করার দাবি জানান।


পৌর মেয়র আতাউর রহমান সেলিম বাপাসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের পরামর্শ নিয়ে হবিগঞ্জ পৌর এলাকার উন্নয়ন কর্মকান্ড করার প্রত্যয় ব্যক্ত করেন।


বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, কোষাধাক্ষ হাফিজুর রহমান নিয়ন, নির্বাহী সদস্য এডভোকেট বিজন বিহারী দাস, এডভোকেট শায়লা খান, বাহার উদ্দিন, এম এ ওয়াহেদ,  আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

আরও খবর